ভারতে ফের চার শিশুর মৃত্যু শহরে
আজ বুধবার, অ্যাডিনো-আতঙ্কেই ফের চার শিশুর মৃত্যু হল। দুই শিশু বিসি রয় হাসপাতালের। গোবরডাঙার ৪ বছরের শিশু জ্বর, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এখানে ভর্তি হলে আজ তার মৃত্যু হয়।
অন্যদিকে, হাসপাতালে ভূমিষ্ঠ হওয়ার পরই অসুস্থ হয়ে পড়ে এক সদ্যোজাত। আজ মৃত্যু হয় তারও । কলকাতা মেডিক্যাল কলেজেও ২ শিশুর মৃত্যু হয়েছে। চুঁচুড়ার ৭ মাসের শিশু এবং বাগনানের ২২ দিনের শিশুর মৃত্যু হয়েছে অ্যাডিনোভাইরাসের কারণে।
এনবিএস/ওডে/সি