খাদ্য সরবরাহের ব্যাগে পুরোনো মমির সন্ধান

প্রাচীন হিসপানিক যুগের ৬০০ হত্যে ৮০০ বছরের পুরোনো এটির খোঁজ পেল পেরু পুলিশ। পুলিশ জানায়, একটি শীতল লাল রঙয়ের খাদ্য সরবরাহের ব্যাগে এটি আবিষ্কার করেন তারা।

পুনোর ন্যাশনাল পুলিশের সার্জেন্ট মার্কো ওরতেগা জানান, মাম্মিটি শনিবার বিকেলে ন্যাশনাল পার্কে তিনজন ব্যাক্তির কাছে পাওয়া যায়। তাদের মধ্যে ২৬ বছর বয়স্ক জুলিও সিজার বেরমাজোর কাছে  ‘পেডিডজ ইয়া’ লেবেল আটা  ব্যাগ থেকে এটি উদ্ধার করে পুলিশ।

নিউজ এজেন্সি এএফপি সনাক্তকারী ব্যাক্তির পরিচয় নিশ্চিত করেছে। ‘পেডিডজ ইয়া’ দেশটির অনলাইন খাবার সরবরাহের একটি অ্যাপ। এসময় ব্যাগটির মধ্যে থাকা মমিটিকে বেশ ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া যায়।

জুলিও স্থানীয় সংবাদ মাধ্যম জুয়ানিতাকে বলেন, এটি তার আধ্যাত্মিক বান্ধবীর জন্য নিয়ে যাচ্ছেন। এখন সে বাড়িতে আমার সঙ্গেই রয়েছেন। আমি তার সার্বিক দেখাশুনা করি।  

আরেক পেরুভিয়ান সংবাদ মাধ্যম আন্দিনা সোমবার জানায়, উদ্ধারকৃত মমিটি পুনোর পূর্বাঞ্চলের একজন প্রাপ্ত বয়ষ্কের বলে ধারণা করা হচ্ছে। পড়ে এটিকে উদ্ধার করে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে  জাতীয় প্রাকৃতিক সম্পদ হিসেবে সংরক্ষণের জন্য নিয়ে যায় কর্মকর্তারা।  

লিমার প্রত্নতত্ত্ব বিভাগ জানিয়েছে এটির বয়সসীমা ৮০০ থেকে ১২০০ বছর সময় কালের মধ্যে হতে পারে।

এনবিএস/ওডে/সি

 

Walton Ads