চীনের বর্ধনশীল উৎপাদন যাত্রায় বিশ্ব বিনিয়োগকারীদের নজর  

চলতি বছরের ফেব্রুয়ারিতে বুধবার প্রকাশিত ম্যানুফেকচারিং পার্চেজিং ইন্ডেকস (পিএমআই) প্রকাশিত এক সূচকে দেখা যায়, গত এক দশকের মধ্যে দেশটি উৎপাদনের দিক থেকে দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছে। এর আগে কোভিড-১৯ মহামারির কারণে দেশটির উৎপাদন যাত্রা ব্যাপকভাবে ব্যাহত হয়।

বর্তমানে উৎপাদনের হার বাড়ায় সূচকে ৫২.৬ পয়েন্ট নিয়ে এগিয়ে রয়েছে দেশটি। অথচ চলতি বছরের জানুয়ারিতে দেশটি  ৫০.১ পয়েন্ট নিয়ে অবস্থান করছিল। চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকস জানিয়েছে, সাধারণত ৫০ পয়েন্টের উর্ধ্বে  থাকলেই উৎপাদনের সম্প্রসারণের বিষয়টি বুঝানো হয়ে থাকে। এর আগে ২০১২ সালের এপ্রিল পর্যন্ত দেশটি ৫০.৫ পয়েন্ট নিয়ে সূচকে সর্বোচ্চ রেকর্ড অবস্থানে  ছিল বলেও এক বিশ্লেষণে দেখ যায়।

চীনের এমন বিষ্ময়কর উন্নতিতে বিশ্ব বিনিয়োগকারীরাও দেশটির দিকে ঝুঁকতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এর আগে পি এম আই সূচক এশিয়ান স্টক ও অস্ট্রেলিয়ান ডলারের দরপতনের বিষয়েও একটি রিপোর্ট প্রকাশ করেছিল।

চায়না ইকোনোমিকসের প্রধান জুলিয়ান ইভানস বলেছেন, পিএমআই সূচক অর্থনীতির দুর্বল জায়গাগুলোকে চিহ্নিত করে থাকে। তবে আমরা খুব দ্রুতই অর্থনীতিতে  উন্নতির দিকে যাচ্ছি। আশা করছি চলতি বছরেই ৫.৫ শতাংশ গ্রোথ হবে চীনের।

এনবিএস/ওডে/সি

Walton Ads