চোখের মাংস খুবলে খেয়ে ফেলেছে ব্যাকটেরিয়া! ঘুম ভাঙতেই যন্ত্রণায় কাতর যুবক
৪০ মিনিটের জন্য ন্যাপ নিচ্ছিলেন যুবক। চোখে কনট্যাক্ট লেন্স পরা ছিল। ঘুম ভাঙতেই দেখলেন তাঁর এক চোখে দৃষ্টি নেই। প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। আয়নার সামনে যেতেই দেখলেন বীভৎস দৃশ্য। তাঁর এক চোখের মাংস যেন কেউ (bacteria) খুবলে খেয়ে ফেলেছে। ঝুলে গেছে চামড়া। দেখতেই পাচ্ছেন না সে চোখে।
২১ বছরের এক যুবকের চোখের মাংস খেয়ে ফেলেছে ব্যাকটেরিয়া। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় কনট্যাক্ট লেন্স পরে থাকার জন্য ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়েছিল চোখে। এই অসুখের নাম অ্যাকান্থামোয়েবা কেরাটাইটিস (Acanthamoeba keratitis)। ব্যাকটেরিয়ার সংক্রমণে এই রোগ হয়।
লেন্স খারাপ নয়। কিন্তু সারাদিন আমরা চোখে যে লেন্স পরে থাকছি তার কতটা যত্ন নেওয়া হয় সেটাই হল আসল কথা। আরও কতগুলো বিষয় আছে, যেমন দিনে কতক্ষণ লেন্স পরেন, ঘুমনোর সময়েও কি লেন্স চোখেই থাকে, লেন্স পরা অবস্থাতে বারে বারে চোখ কচলানো বা চোখে হাত দেওয়ার অভ্যাস আছে কি, লেন্স খোলার পরে তাকে ঠিকমতো সলিউশনে রাখা হয় কিনা সেটাও বড় ব্যাপার। চক্ষুরোগ বিশেষজ্ঞরা বলছেন, এই বিষয়গুলো যদি গুরুত্ব দিয়ে না দেখা হয়, তাহলে লেন্স হয়ে যেতে পারে সংক্রামক। ব্যাকটেরিয়ার ইনফেকশন ছড়াতে পারে চোখে। এবং তার থেকেই হতে পারে জটিল চোখের রোগ।
কনট্যাক্ট লেন্স থেকে চোখ লাল হয়ে যাওয়া, চোখ দিয়ে জল পরা বা চোখে সংক্রমণের ৮০-৯০ শতাংশ হয় ব্যাকটেরিয়ার কারণে। লেন্সের সঠিক যত্ন না নিলে তার ওপর ব্যাকটেরিয়ার প্রোটিন জমে যেতে পারে। রেটিনার সংস্পর্শে এলে যা মারাত্মক ব্যাপার হয়ে উঠতে পারে। স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, সিউডোমোনাস অ্যারুজিনোসা ইত্যাদি ব্যাকটেরিয়া কনট্যাক্ট লেন্সে জন্মাতে পারে এবং চোখে সংক্রমণ ছড়াতে পারে।
খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২৩/একে