প্রমোদ তরীতে এক বছর ভ্রমণ ব্যয় ৩০ হাজার ডলার

 সব দুনিয়াবি ঝামেলা পেছন ফেলে আপনি কি সাগরে নিরিবিলি জীবন কাটাতে চান? তাহলে আপনি প্রমোদ তরীতে বছরব্যাপী আরামদায়ক ভ্রমণ করার সুযোগটা লুফে নিতে পারেন। এ ভ্রমণ অবশ্য কারো কারো কাছে কিছুটা ব্যয়বহুল মনে হতে পারে।

এমন চমৎকার সুযোগ কার না মন ছুঁইয়ে যায়। এমন দীর্ঘ ভ্রমণে ৩০ হাজার ডলারের এ ব্যয় হয়ত কারো কারো জন্য অবশ্য বড় কিছু নয়। একটি প্রমোদ তরী কোম্পানি তিন বছরে ১ লাখ ৩০ হাজার মাইল ভ্রমণের আয়োজন করেছে। দৈনন্দিন জীবনের ঝামেলা থেকে দূরে থেকে আপনি সাগর ভ্রমণে যেতে পারে। মাথাপিছু বার্ষিক ব্যয় ধরা হয়েছে ৩০ হাজার ডলার।

লাইফ এট সি ক্রুইজেজ কোম্পানি তার তিন বছরের সমুদ্র ভ্রমণের বুকিং গ্রহণ শুরু করেছে। চলতি বছরের ১ নভেম্বর থেকে ইস্তাম্বুল থেকে এ যাত্রা শুরু করবে এমভি জেমিনি নামক প্রমোদ তরীটি। আগ্রহী ভ্রমণকারী পাসপোর্ট, টিকা গ্রহণ ও প্রত্যন্ত সাগরের জীবন যাপনের প্রশিক্ষণ নিতে হাতে আট মাস সময় পাবেন।

এ ভ্রমণে কোম্পানি তার প্রমোদ তরীকে বিশ্বের সাত মহাদেশের ৩৭৫টি বন্দরে ভীড়বে। তিন বছরে এটি ১ লাখ ৩০ হাজার মাইল দূরত্ব অতিক্রম করবে। ভ্রমণকারীরা রিও ডি জেনেরিওর ক্রাইস্ট দ্য রিডিমার ভাস্কর্য ও ভারতের তাজমহল থেকে মেক্সিকোর চিকেন ইতজা, গিজা পিরামিড, মাচু পিচ্চু ও চীনের মহাপ্রাচীর দেখার সুযোগ পাবেন। ৩৭৫ বন্দরের মধ্যে ২০৮টিতে রাত যাপনের সুযোগ। গন্তব্যে পৌঁছানোর আগে আপনাকে এ অতিরিক্ত সময় দেয়া হবে।

এনবিএস/ওডে/সি

Walton Ads