বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত আরো ৩ লাখ ২৩ হাজার, মৃত্যু ৯৯৩ 

ওয়েবসাইড ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় বিশ্বে করোনায় আক্রান্ত আরও ৩ লাখ ২৩ হাজার ৮৭৯ জন, এ সময় মৃত্যু হয়েছে আরো ৯৯৩ জনের।  এ নিয়ে বিশ্বে করোনায় মোট আক্রান্ত ৫১ কোটি ৭৬ লাখ ৭ হাজার ৩০৬ জন, আর মৃত্যু হয়েছে ৬২ লাখ ৭৭ হাজার ৬১৫ জনের।

একই সময়ে জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৩৫০ জন এবং মৃত্যু হয়েছে ৯৫ জনের। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ১০২ জন এবং আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৪৪১ জন। ইতালিতে আক্রান্ত ১৭ হাজার ১৫৫ জন এবং মৃত ৮৪ জন। রাশিয়ায় আক্রান্ত ৫ হাজার ৩০ জন এবং মৃত্যু ১০৩ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত ২০ হাজার ৬০১ জন এবং মৃত্যু ৪০ জন। ফ্রান্সে মৃত ১৩২ জন এবং আক্রান্ত ৭ হাজার ৩৫৪ জন। ব্রাজিলে মৃত ৫৯ জন এবং আক্রান্ত ৯ হাজার ৭০৯ জন। অস্ট্রিয়ায় মৃত ৪ জন এবং আক্রান্ত ৪ হাজার ১৩৩ জন।

 

Walton Ads