চলতি বছরে ভারতের মাথাপিছু আয় দ্বিগুণ

২০১৪-১৫ সালের পর চলতি বছরে দ্বিগুণ হিসেবে ১ লাখ ৭২ হাজারে দাঁড়িয়েছে দেশটির এই আয়। এর আগে নরেদ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার গঠন করে ২০১৪-১৫ অর্থবছরে। সে সময় দেশটির মাথাপিছু আয় ছিল ৮৬ হাজার ৬৪৭ রুপি। ভারতের পরিসংখ্যান বিভাগ এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নমিনাল টার্মসের ক্ষেত্রে মাথাপিছু আয় প্রায় ৯৯ শতাংশ বাড়লেও রিয়াল টার্মসের ক্ষেত্রে (কনস্ট্যান্ট প্রাইস) মাথাপিছু আয় বেড়েছে ৩৫ শতাংশ।

নমিনাল টার্মসে মাথাপিছু আয় দ্বিগুণের বিষয়ে প্রখ্যাত উন্নয়ন অর্থনীতিবিদ জয়তী ঘোষ বলেন, বর্তমান মূল্যস্ফীতির হিসাবে এই বৃদ্ধি খুব একটা বেশি নয়।

সাবেক বিশ্ববিদ্যালয়ের এ অধ্যাপক বলেন, বৃদ্ধির বেশিরভাগই জনসংখ্যার শীর্ষ ১০ শতাংশের কাছে জমা হয়েছে। অন্যদিকে মধ্যম আয়ের সংখ্যা হ্রাস পেয়েছে।

দেশটির জাতীয় পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী, করোনা মহামারিতে দুই টার্মের ক্ষেত্রেই মাথাপিছু আয় কমে যায়। কিন্তু ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবছরে আয় ব্যাপকহারে বেড়েছে।

দেশটির জাতীয় পরিসংখ্যান বিভাগ জানিয়েছে, চলতি অর্থবছর ভারতের জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশ হতে পারে।

দেশটির শিল্প উন্নয়ন ইনস্টিটিউটের পরিচালক  নাগেশ কুমার মাথাপিছু অ্যায় ভারতের গড় অ্যায় বলে ধরা হয়। সামনের দিনগুলোতে ভারত বিশ্বের একটি উজ্জল দৃষ্টান্ত হতে যাচ্ছে। সম্প্রতি মোদী সরকার দারিদ্র বিমোচনে বেশ কিছু পদক্ষেপও নিয়েছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘জনধান হিসাব’ ও ‘মদ্রা ঋন কর্মসূচী’।

এনবিএস/ওডে/সি

Walton Ads