ইসরাইলের তেলআবিবে হামলায় আহত তিন

বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির রাজধানীর ডিজেনগফ স্ট্রীটের একটি ক্যাফের কাছে এই বন্দুক হামলাটি চালানো হয়।

আহতদেরকে ইকিলভ হাসপাতালে জরুরী চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে। এদের মধ্যে একজনের ঘাড়ে গুলি লাগায় অবস্থা বেশ আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে হামলাকারীদের মধ্যে একজন পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে জানিয়েছেন তেলআবিবের পুলিশ প্রধান। এর আগে একটি ফুটেজে দেখা যায় দুইজন এ হামলা পরিচালনা করছেন।

এক প্রতিবেদনে জানান যায়, হামলাকারীদের মধ্যে মোতাজ খাওয়াজা নামের ২৩ বছর বয়সী ফিলিস্তিনি এক যুবক রয়েছেন। সে ফিলিস্তিনের রামাল্লার পশ্চিম তীরের বাসিন্দা। এর আগে অবৈধ অস্ত্র বহনের দায়ে ইসরায়েল সরকার তাকে দুইবার জেলে পাঠিয়েছিলেন বলে জানিয়েছে ফিলিস্তিনের সংবাদ মাধ্যম।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালেন্ট জানান, আমি শিন বেট সদরদপ্তর হতে সব খোঁজ রাখছি। এদিকে প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু বলেছেন, আমি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।  নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছে।

টুইটে এক বার্তায় বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ বলেন, সন্ত্রাসী হামলাটি প্রধান বাণিজ্যিক কেন্দ্রে সংঘঠিত হয়েছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনোরকমের ইতস্ততা ছাড়াই সবাইকে একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এনবিএস/ওডে/সি

Walton Ads