বাখমুতে যুদ্ধে ২৪ ঘণ্টায় রাশিয়ার ৫০০ সেনা হতাহত

ইউক্রেনের পূর্বাঞ্চলের বাখমুত শহর দখলের চেষ্টায় নিয়োজিত রাশিয়ার বাহিনী আরো অগ্রগতি অর্জন করেছে। তবে ২৪ ঘণ্টায় যুদ্ধে সেখানে তাদের ২২১ যোদ্ধা নিহত ও ৩১৪ জন আহত হয়েছে।
ইউক্রেনের সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় মুখপাত্র সেরহাইয়ি ন্যাশনাল পার্লামেন্ট টেলিভিশন চ্যালেন বিষয়টি জানিয়ে তিনি আরো বলেন, গত ২৪ ঘণ্টায় রাশিয়ার যোদ্ধারা বাখমুতে ১৬ দফা হামলা চালিয়েছে। তবে ইউক্রেনের এ দাবি নিরপেক্ষ সূত্রে যাচাই করা যায়নি।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দক্ষিণাঞ্চলের খেরসনে নৃশংস সন্ত্রাসী হামলার নিন্দা করেছেন। মস্কোপন্থী ইউনিটগুলোর গোলাবর্ষণে সেখানে তিন বেসামরিক লোক নিহত হয়।

প্রায় ৮ মাস দখলে থাকার পর গত নভেম্বর মাসে ইউক্রেনের সেনারা খেরসন পুনর্দখল করে। তবে দলিপ্রো নদীর ওপার থেকে রুশ বাহিনী শহরটির ওপর প্রায় অবিরতভাবে গোলাবর্ষণ করা হচ্ছে সেখানে। জেলেনস্কি বলেন, মুদির দোকানে কেনাকাটা করতে যাওয়ার সময় ওই তিন ব্যক্তি নিহত হয়।

এনবিএস/ওডে/সি

Walton Ads