জর্ডানের রাজকুমারীর বিয়ে আজ
জর্ডানের বাদশাহ আব্বুল্লাহ দ্বিতীয় ও রানী রানিয়ার বড় মেয়ে রাজকুমারী ইমানের রাজকীয় বিয়ে রোববার। বরের নাম জামীল আলেকজান্ডার থার্মিয়োতিস।
জর্ডানের টিভির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বিয়ে অনুষ্ঠিত হবে। গত বছর রাজকুমারীর বাগদান সম্পন্ন হয়। এরপর তার ভাই যুবরাজ আল হোসাইন বিন আব্দুল্লাহ দ্বিতীয়’র বাগদানের ঘোষণা করা হয়। যুবরাজের কনে হলেন সৌদি আরবের নাগরিক রাজওয়া খালেদ বিন মুসায়েদ বিন সাঈদ বিন আব্দুল আজিজ আল-সাইফ।
গত সপ্তাহে রাজকুমারী ইমান তার আসন্ন বিয়ে উপলক্ষে মেহেদি অনুষ্ঠানের আয়োজন করেন। এ অনুষ্ঠানে তার মা রানিয়া উপস্থিত ছিলেন। এদিন রাজকুমারীকে গাউন উপহার দেয়া হয়। জর্ডানি-ফিলিস্তিনি ডিজাইনার রীমা দাহবোর ঐতিহ্যবাহী এ গাউনের ডিজাইন তৈরি করেছেন।
এনবিএস/ওডে/সি