ইঁদুর করোনাভাইরাস ছড়াতে পারে? এমন ৮০ লাখ খুঁজে পাওয়া গেছে নিউ ইয়র্কে
                                            
                                            
করোনাভাইরাসের বাহক হতে পারে ইঁদুর (Rats)? 

বাদুড়, প্যাঙ্গোলিন এমনকি কুকুর-বিড়ালও করোনা ছড়াতে পারে বলে এক সময় আশঙ্কা করেছিলেন গবেষকরা। এখন শোনা যাচ্ছে ইঁদুরও নাকি কোভিড (Covid Variants) ছড়াতে পারে। আর সেইসব বাহক ইঁদুরদের সংস্পর্শে এলে মানুষের মধ্যেও ছড়াতে পারে কোভিড। 

ইঁদুরের উৎপাত সর্বত্র। আমেরিকান সোসাইটি ফর মাইক্রো বায়োলজির ওপেন অ্যাক্সেস জার্নাল এনবায়ো-তে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে নতুন তথ্য ছাপা হয়েছে। জার্নালে দাবি করা হয়েছে, নিউ ইয়র্কে এমন ৮০ লাখ ইঁদুর পাওয়া গেছে যারা করোনার যে কোনও প্রজাতিকে বহন করতে পারে। কোভিডের আলফা, ডেল্টা এমনকি ছোঁয়াচে ওমিক্রন প্রজাতিরও বাহক হতে পারে ইঁদুর। করোনাভাইরাস ইঁদুরের শরীরে বাসা বাঁধলেও সংক্রমণ ছড়ায় না, বরং অনুমান ইঁদুরের মাংস, মল-মূত্র, দেহাবশেষ থেকে মানুষের শরীরে সংক্রমণ ছড়াতে পারে। 

 মুখ্য গবেষক ড. হেনরি ওয়ান জানিয়েছেন, ইঁদুর করোনাভাইরাসের বাহক হতে পারে সেটা গবেষণায় স্পষ্ট, কিন্তু তার থেকে মানুষের ভয় কতটা তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। ইঁদুর থেকে অন্য প্রাণীর দেহে কোভিড ছড়াতে পারে কিনা বা কত তাড়াতাড়ি সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে সেটাও এখনও গবেষণা সাপেক্ষ।

মানুষের থেকে পোষা জীবজন্তুর মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ছড়াতে পারে কিনা সে ব্যাপারে নানা মত দিয়েছিলেন বিজ্ঞানীরা। অনুমান ছিল, বিড়ালের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে। সার্স-কভ-২ ভাইরাল স্ট্রেন মানুষের থেকে বিড়ালে ছড়িয়ে পড়তে পারে। এমনকি এও দাবি করা হয়েছিল, বিড়ালরা একে অপরের মধ্যেও সংক্রমণ ছড়াতে পারে। জার্নাল সায়েন্সের একটি প্রতিবেদনে বিজ্ঞানীরা দাবি করেছিলেন, কুকুর, শুয়োর, মুরগি বা হাঁসের মধ্যে এই ভাইরাস ছড়ানোর সম্ভাবনা কম। শুধুমাত্র করোনা আক্রান্ত রোগীর খুব কাছাকাছি যদি তার পোষ্য থাকে, তাহলে একটা আশঙ্কা থেকে যায়

বিজ্ঞানীরা আরও বলেছিলেন, ফেরেট, সিভেট ক্যাট, এই প্রাণীরা সার্স-কভ-২ ভাইরাসের বাহক হতে পারে। ভাইরাস সামান্য হোক বা প্রাণঘাতী, তার বিস্তারের জন্য বাহকের দরকার হয় যাকে বলে Reservoir। ভাইরাস কিন্তু এই বাহকের ক্ষতি করে না। বরং তার শরীরকে আশ্রয় করেই আড়েবহড়ে বাড়তে থাকে। সুযোগ বুঝে হানা দেয় মানুষ বা কোনও পশুর শরীরে। বাহকের কাজ হল সযত্নে নিজের শরীরে এই ভাইরাসকে লালনপালন করা। সেদিক থেকে বাদুড় শুধু করোনা নয়, ৬৬ রকম ভাইরাস বহন করতে পারে।

খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২৩/একে
 

Walton Ads