গ্রুপ সি: শূন্যপদে নিয়োগ হবে শিগগির, শুরু হবে কাউন্সেলিং, জানাল কমিশন
                                            
হাইকোর্টের নির্দেশে ৮৪২ জন গ্রুপ সি (Group C) কর্মীর চাকরি গেছে। এবার সেই শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে জানাল স্কুল সার্ভিস কমিশন (SSC)। সোমবার বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছে, হাইকোর্টের নির্দেশ মতো শূন্যপদে নিয়োগের জন্য কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে।

হাইকোর্ট গত শুক্রবার চাকরি বাতিলের নির্দেশ দেওয়ার সময় বলেছিল, ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের মধ্যে নতুন নিয়োগ করতে হবে। আগামী ১০ দিনের মধ্যে নতুন বাছাই শুরু করে দিতে হবে কমিশনকে। সেই নির্দেশ মতো প্রক্রিয়া শুরুর কথা এদিন জানাল এসএসসি। 

কিন্তু কবে থেকে কাউন্সেলিং শুরু হবে তা নিয়ে এখনও কমিশনের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। কমিশন সূত্রে খবর, দু’তিন দিনের মধ্যেই কাউন্সেলিং সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হবে।

কমিশন এদিন স্পষ্ট করে জানিয়ে দেয়, ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের ডাকা হবে কাউন্সেলিংয়ে। কিন্তু তাঁদের মধ্যে যদি কারওর বিরুদ্ধে ওএমআর শিট কারচুপির অভিযোগ ওঠে, তবে অবিলম্বে সেই প্রার্থীকে বাতিল ঘোষণা করা হবে।

খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২৩/একে
 

Walton Ads