শ্রীলংকায় আইএমএফের বেইলআইউটের প্রতিবাদে ধর্মঘট

শ্রীলংকায় বুধবার (১৫ মার্চ) শ্রমিক ইউনিয়নগুলোর ধর্মঘট পালন করে। ধর্মঘটে দেশটি অচল হয়ে পড়েছে। অর্থনৈতিকভাবে দেউলিয়া দেশটির সংকট উত্তরণে আইএমএফের বেইলআউট ঋণ গ্রহণের শর্ত হিসেবে সরকার কর দ্বিগুণ করেছে। এরই প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিকরা।
ধর্মঘটের কারণে স্কুলের টেস্ট পরীক্ষা বাতিল করা হয়। যানবাহন চলাচলও কম থাকে। হাসপাতালগুলোও বন্ধ থাকে। দেশটির ৪০টি শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘটের ডাক দেয়।গত মাসে প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে ধর্মঘট নিষিদ্ধ এবং হুঁশিয়ার করে দেন যে, যারা এ নিষেধাজ্ঞা লংঘন করবে তাদেরকে চাকুরি হারাতে হতে পারে। তার এ নিষেধাজ্ঞা লংঘন করে ধর্মঘট পালন করছেন শ্রমিকরা।

দেশব্যাপী ধর্মঘট শুরুর আগে মন্ত্রিসভার মুখপাত্র বান্দুলা গুণাওয়াদানা বলেন, ‘যারা অত্যাবশ্যকীয় সেবার আদেশ লংঘন করবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। ধর্মঘটে বন্দর ও সেবা সংস্থাগুলোর কাজও ব্যাহত হচ্ছে।

শ্রমিক ইউনিয়নের মুখপাত্র হারিথা আলুথগে বলেন, কর্তৃপক্ষের সঙ্গে রাতের আলোচনায় কোন সমাধান না হওয়ায় আজ বুধবার কর্মবিরতি পালনে তারা বাধ্য হয়েছেন।

২৯০ কোটি ডলারের আই্এমএফের উদ্ধার প্যাকেজ লাভে অন্যান্য শর্তের সঙ্গে কর দ্বিগুণ করার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। গত জানুয়ারির পর আয়কর দ্রুত বাড়ানোর প্রতিবাদে ডাকা এ ধর্মঘটে পেশাজীবীরাও অংশ নেন।

ওয়াশিংটন ভিত্তিক ঋণদাতা সংস্থা আইএমএফএর নির্বাহী বোর্ড ২০ মার্চ শ্রীলংকার উদ্ধার প্যাকেজএর বিষয়ে সিদ্ধান্ত নেবে। সরকারের কর সংস্কার উদ্যোগের পর থেকে দেশটিতে যে ধর্মঘট ও বিশৃঙ্খলা চলছে আইএমএফ তা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।

এনবিএস/ওডে/সি

Walton Ads