কিয়েভে সর্বশেষ বিমান হামলায় নিহত ৩

ইউক্রেনের রাজধানী কিয়েভের পূর্ব উপকন্ঠের ডেসনিয়ানস্কিয়ি জেলায় বুধবার রাতে এ হামলা হয়। রাশিয়ার সর্বশেষ এ বিমান হামলায় নিহতদের মধ্যে দু’জন শিশু রয়েছে। তাদের বয়স ৫ ও ১২ বছর। এ হামলায় আরো কয়েকজন আহত হয়েছে। কিয়েভের সামরিক প্রশাসন বৃহস্পতিবার টেলিগ্রাম মেসেজিং অ্যাপে দেওয়া এক পোস্টে একথা বলা হয়।
কিয়েভের গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানায়, বৃহস্পতিবার ভোরের দিকে কিয়েভে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।

নগরীর মেয়র ভিটালি ক্লিটচকো বলেছেন, জরুরী বিভাগের কর্মীরা হামলার পর ডসনিয়ানস্কিয়ি জেলায় ছুটে যায়। তিনি বলেন, সেখানে ক্লিনিকে হামলা হয়। জেলাটি নগরীর কেন্দ্রের কাছাকাচি অবস্থিত।

সামরিক প্রশাসন জানায়, রাজধানীর ২ জেলায় হামলায় মোট ৭ জন আহত হয়েছেন। মে ও জুনের প্রথম দিনে কিয়েভে এটি ছিল ১৮তম রুশ হামলা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads