পানির নীচের সম্পদ রক্ষায় নতুন কেন্দ্র স্থাপন করছে ন্যাটো

ন্যাটো বলছে, রাশিয়ার জাহাজগুলো ইউরোপের আশপাশে অবস্থিত তাদের সাগর নীচের অবকাঠামোগুলোর চিত্র ধারণ করেছে। এর আগে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনগুলোতে হামলার ঘটনায় জোটের মধ্যে উদ্বেগ দেখা দেয়।  এই প্রেক্ষাপটে পশ্চিমা সামরিক জোট ন্যাটো তাদের সাগর নীচের পাইপলাইন এবং ডেটা কেবলগুলোর সুরক্ষায় একটি নতুন কেন্দ্র স্থাপন করেছে।

ব্রাসেলসে ন্যাটো জোটের প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে পানির নীচের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর নিরাপত্তার জন্য একটি সামুদ্রিক কেন্দ্র স্থাপনের বিষয় অনুমোদন করা হয়। শুক্রবার ন্যাটো মহাসচিব জেন্স স্টেলটেনবার্গ একথা জানান।

লন্ডনের কাছে নর্থউডে ন্যাটোর এ নৌ কেন্দ্রটি স্থাপন করা হবে। কেন্দ্রটিতে অন্যান্য বিষয়ের মধ্যে থাকবে একটি নজরদারির ব্যবস্থা স্থাপন করা হবে। যার মাধ্যমে উত্তর সাগর, বাল্টিক সাগর, ভুমধ্যসাগর ও কৃষ্ণসাগরের অবস্থা নজরদারি করা যাবে।

গত সেপ্টেম্বর মাসে নর্ড স্টিম-১ ও নর্ড স্টিম-২ প্রাকৃতিক গ্যাস সরবরাহ পাইপলাইনে নাশকতামূলক হামলার পর পাশ্চাত্যের পানির নীচের স্থাপনাগুলোর্ ক্ষার এ পদক্ষেপ নেওয়া হলো। তবে পাইপলাইনগুলোতে কে হামলা করেছে তা স্পষ্ট নয়।

জার্মানির তিন তারকা বিশিষ্ট সাবেক জেনারেল হ্যান্স-ওয়ের্নার উয়েরম্যান বলেন, রাশিয়ার জাহাজগুলো ন্যাটো জোটভুক্ত অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামোর মানচিত্র গ্রহণ করেছে এ তথ্য পাওয়ার পর আমরা ‘এ হুমকির সৃষ্টির বিষয়’ অবহিত হয়েছি।

তিনি বলেন, ন্যাটোর সমুদ্র কেন্দ্রটি উদ্ভুত ঝুঁকি ও হুমকির বিষয়ে ন্যাটো সদস্য, মিত্র দেশগুলো ও বেসরকারী খাতের মধ্যে তথ্য শেয়ার উন্নয়নে সহায়ক হবে।

নতুন এক রিপোর্টে বলা হয়েছে, ইউক্রেনপন্থী গ্রুপগুলো নর্ড স্টিম পাইপলাইনে হামলা করেছিল।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি

Walton Ads