মস্কোর ওপর চাপ সৃষ্টি করতে বাইডেন, ডুদা ও ট্রুডোর কাছে জেলেনস্কির দাবি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মস্কোর উপর আরও ‘চাপ’ সৃষ্টির দাবি জানিয়েছেন। জেলেনস্কির কথা হচ্ছে ‘আন্তর্জাতিক শৃঙ্খলা’ পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে অভিযান চালিয়ে যেতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে টেলিফোনে জেলেনস্কি ভারী অস্ত্রের অতিরিক্ত সরবরাহের বিষয়ে কথা বলেছেন। রাশিয়ায় সংঘটিত শত্রুতা এবং প্রক্রিয়া নিয়েও কথা বলেন তারা।
জেলেনস্কি ও তার প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভ বলেছেন, পুতিনের ‘দুর্বলতা’ এবং ইউক্রেনের পরবর্তী পাল্টা আক্রমণাত্মক পদক্ষেপ নিয়ে আলোচনা করার জন্য রোববার কিইভের মিত্রদের সাথে একাধিক টেলিফোনালাপ হয়েছে। এছাড়া ওলেক্সি রেজনিকভ বলেন যে তিনি এবং মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ইউক্রেনের পাল্টা আক্রমণ এবং বাহিনীকে শক্তিশালী করার পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন। এরপর টুইটারে রেজনিকভ লিখেছেন, ‘জিনিস সঠিক দিকে যাচ্ছে।’
এদিকে জেলেনস্কি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে ইউক্রেনের বিশাল, রুশ-অধিকৃত জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ‘হুমকিপূর্ণ পরিস্থিতি’ নিয়ে কথা বলেছেন। জেলেনস্কির অভিযোগ রাশিয়া ওই প্ল্যান্টে বিকিরণ ছড়িয়ে দেওয়ার মত ‘সন্ত্রাস’ করার কথা বিবেচনা করছে। তবে রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে। এছাড়া ইউক্রেনীয় নেতা পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুদার সাথেও টেলিফোনে কথা বলেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি