পুতিনের সঙ্গে আলোচনার কোন সম্ভাবনা নেই

 জার্মান পররাষ্ট্রমন্ত্রী আন্নালিনা বায়েরবক রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোন ধরণের আলোচনার সম্ভাবনাকে নাকচ করে দিয়েছেন। তিনি পুতিনকে একজন স্বৈরশাসক অভিহিত করেন যিনি ইউক্রেনের বিরুদ্ধে নৃশংস আগ্রাসী যুদ্ধ চালিয়ে যাচ্ছেন।

অদূর ভবিষ্যতে পুতিনের পতন হবে বলে কি আপনি মনে করেন, প্রশ্নের জবাবে জার্মান মন্ত্রী বলেন, এমন কোনো তথ্য তার জানা নেই এবং ইউক্রেন যুদ্ধ কতদিন চলবে তাও তিনি জানেন না।

মিস বায়েরবক বলেন, জার্মান সরকার ইউক্রেনকে নতুন করে সামরিক সহায়তা প্রদান করবে বলে ১১ জুলাই জানানো হয়। ৬০ কোটি ইউরোর এ সামরিক সহায়তার মধ্যে থাকবে বিমান প্রতিরক্ষা সরঞ্জাম, স্থলবাহিনীর সাঁজোয়াযান, গোলাবারূদ ও ড্রোন। জার্মান দৈনিক ডার স্পাইজেল জানায়, এ সহায়তার আওতায় প্যাট্রিয়টিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত থাকতে পারে।

গত ১২ জুলাই ভিলনিয়াসে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জার্মান চ্যান্সেলার ওলাফ শুলজের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় জার্মানি থেকে ইউক্রেনে প্যাট্রিয়টিক ক্ষেপণাস্ত্র লাঞ্চার ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করার বিষয়ে তারা মতৈক্যে পৌঁছান।

১৪ জুলাই শুলজ বলেন, রাশিয়ার হামলা শুরুর পর থেকে ২০২৭ সাল নাগাদ ইউক্রেনকে দেওয়া জার্মান সামরিক সহায়তার মোট পরিমাণ দাঁড়াবে ১৭০০ কোটি ইউরো।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি

 

Walton Ads