জেদ্দায় সৌদি যুবরাজ-জাপানি প্রধানমন্ত্রীর বৈঠক
উভয় দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির উপায় এবং সৌদি-জাপান ভিশন ২০৩০ শক্তিশালী করার উপায় নিয়ে তারা আলোচনা করেন। যুবরাজ মোহাম্মাদ বিন সালমান ও প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদার মধ্যে এ বৈঠক রোববার জেদ্দায় অনুষ্ঠিত হয়।
সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, বিশেষ করে সৌদি-জাপান অর্থনৈতিক, বানিজ্য, বিনিয়োগ ও সাংস্কৃতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে তারা কথা বলেছেন।
২০১৬ সালে সৌদি জাপান ভিশন ২০৩০ স্বাক্ষরিত হয়। যুবরাজ সালমান ও তৎকালীন জাপানী প্রধানমন্ত্রী শিনজো আবে এটি স্বাক্ষর করেন। এর লক্ষ্য হলো, বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করা।
সালমান ও কিশিদা বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা এবং তা নিরসনে বিষয়ে মতবিনিময় করেন। পরে কিশিদার সঙ্গে আসা জাপানী ব্যবসায়ী নেতৃত্ববৃন্দের সঙ্গেও বৈঠক করেন যুবরাজ সালমান।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি