কৃষ্ণ সাগরীয় শস্য চুক্তি আটকে দিলো রাশিয়া

কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের শস্য রফতানির চুক্তি স্থগিত করে দিলো রাশিয়া। সোমবার মস্কো জানায়, শর্ত পূরণ না হওয়া পর্যন্ত নতুন করে চুক্তির মেয়াদ বাড়বে না তারা। ফলে ইউক্রেন থেকে গম ও ভূট্টাসহ অন্যান্য শস্য রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে গেলো। এর ফলে বিশ্বে খাদ্যপণ্যের দাম বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

মূলত সোমবারই বহুল আলোচিত এই শস্যচুক্তির মেয়াদ শেষ হয়। এদিন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, রাশিয়ার রপ্তানি সংক্রান্ত শর্তগুলো পূরণ না হলে চুক্তিতে ফিরবে না মস্কো।

গত বছর রুশ হামলা শুরুর পাঁচ মাস পর জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানির চুক্তিতে সম্মত হয় রাশিয়া।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads