মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলা, ব্যর্থ করার দাবি রাশিয়ার
কথিত ড্রোন হামলার খবরের পর মস্কোর মধ্যাঞ্চলের রাস্তাগুলো পুলিশ বন্ধ করে দেয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মস্কোর আকাশে দুইটি ই্উক্রেনের ড্রোনকে বাঁধা প্রদান ও ধ্বংস করে দিয়েছে।
রাশিয়া তাদের রাজধানীতে ড্রোন ব্যবহার করে এ ‘সন্ত্রাসী হামলার’ জন্য কিয়েভকে দোষারোপ করেছে। সোমবার ভোরে এ হামলা হয় বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়। দু’টি ড্রোনকেই ধ্বংস করা হয়েছে এতে কেউ হতাহত হয়নি বলে জানানো হয়েছে।
রুশ বার্তা সংস্থা তাস জানায়, একটি ড্রোনের ধ্বংসাবশেষ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে কমসোমোলস্কি প্রোসপেক্টে পড়ে। অন্যটি মস্কোর রিংরোডের কাছে লিকাচেভা সড়কের কাছে পড়ে।
বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়, হামলার খবরে আগে সেখানে দু’টি বড় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ইউক্রেন তাৎক্ষনিকভাবে এ ব্যাপারে কোন মন্তব্য করেনি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি