আল কায়দা প্রভাব বাড়ছে জম্মু-কাশ্মীরে, জাতিসংঘের রিপোর্টে উদ্বেগ দিল্লিতে

মণিপুরে হিংসা নিয়ে বিরোধীরা যখন পার্লামেন্টে তোলপাড় করছেন, তখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রকাশিত সাম্প্রতিক রিপোর্টটিকে ঘিরে উদ্বেগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাতে বলা হচ্ছে, আল কায়দা প্রভাব বাড়াচ্ছে জম্মু-কাশ্মীরসহ প্রতিবেশী দুই দেশে। নিরাপত্তা পরিষদের এই রিপোর্ট বলছে, ওসামা মেহমুদের নেতৃত্বে উপমহাদেশে প্রায় ৪০০ জঙ্গি ছড়িয়ে পড়েছে।

বাংলাদেশ এবং জম্মু-কাশ্মীরে আল কায়দা জঙ্গি বাড়ার অর্থ দেশের নিরাপত্তা বিঘ্নিত হওয়া। সম্প্রতি মিয়ানমারের শাসকদের সঙ্গে আলোচনায় সীমান্তে অশান্তি নিয়ে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারত-মায়ানমার সীমান্তে নিরাপত্তা বজায় রাখার জন্য ব্যবস্থা নিতে তিনি অনুরোধ করেছেন। জানিয়েছেন, মণিপুরের পরিস্থিতি অত্যন্ত খারাপ এবং তা আরও বাড়বে এমন কোনও পদক্ষেপ যেন মিয়ানমার না-করে। 

 বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, “মিয়ানমার থেকে দেশের উত্তরপূর্বাঞ্চলে মাদক, অস্ত্র চোরাচালান বাড়ছে।”সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news