মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলায় একজন আহত

হামলার পর সাময়িকভাবে বিমান বন্দর বন্ধ করে দেওয়া হয়। কর্মকর্তারা জানান, রাশিয়ার রাজধানীতের ‘সন্ত্রাসী হামলার’ চেষ্টা চালানো হয়। এতে দুইটি সরকারী ভবনের সামনের দিক ক্ষতিগ্রস্ত হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা মস্কো নগরীর আকাশে তিনটি ড্রোনকে বাধাদান ও ধ্বংস করেছে। তারা একে ‘সন্ত্রাসী হামলার চেষ্টা’ বলে অভিহিত করে এর নিন্দা করেছে।

মন্ত্রণালয় টেলিগ্রাম বার্তায় জানায়, মনুষ্যবিহীন যান ব্যবহার করে কিয়েভ সরকারের সন্ত্রাসী হামলার চেষ্টাকে ব্যর্থ করে দেওয়া হয়েছে। একটি ড্রোনকে গুলি করে ধ্বংস করা হয় এবং অন্য দুইটিকে ইলেক্ট্রনিক যুদ্ধের মাধ্যমে ধ্বংস করে হয়। এগুলো মস্কোর বানিজ্যিক এলাাকা একটি ভবন কমপ্লে্েক্সর ওপর এসে পড়ে। মস্কোর মেয় সেরগেই সোবাইয়ানিন বলেছেন, দুইটি ভবনের ক্ষতির পরিমান খুবই সামান্য। এ সময় একজন নিরাপত্তারক্ষী আহত হয়।

এ হামলার পর প্রায় এক ঘন্টা মস্কোর দক্ষিণ উপকন্ঠের ভনুকোভো বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ ছিল। ইউক্রেন তাৎক্ষণিকভাবে এ হামলার ব্যাপারে কোন মন্তব্য করেনি।

চলতি মাসে এটি হল মস্কো অঞ্চলে এ ধরণের চতুর্থ হামলার ঘটনা। এবং চলতি সপ্তাহের তৃতীয়। এতে ইউক্রেন যুদ্ধে মস্কোর দুর্বলতার বিষয় প্রকাশ পেয়েছে। দেশটিতে ১৮ মাস ধরে রক্তক্ষয়ী লড়াই চলছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র ও তার ন্যাটো মিত্রদের সহায়তা ছাড়া কিয়েভ সরকারের পক্ষে এ ধরণের হামলা চালানো সম্ভব নয়।

এদিকে ইউক্রেন কর্তৃপক্ষ বলেছে, দেশটির উত্তরপূর্বাঞ্চলের সুমি শহরে রাশিয়ার ক্ষেপনাস্ত্র হামলায় একজন অসামরিক লোক নিহত ও ৫ জন আহত হয়েছে। শনিবার সন্ধ্যেয় এ হামলা হয়। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

 

 

Walton Ads