ক্রিমিয়া ও মস্কোয় ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলা ব্যর্থ করল রাশিয়া
রাজধানী মস্কোয় রোববার সকালে তিনটি ড্রোনের হামলা প্রতিহত করার আগে রাশিয়া তার অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে শনিবার রাতে (৩০ জুলাই) ইউক্রেন ২৫টি ড্রোনের একটি বড় ধরণের হামলা ব্যর্থ করে দেয় ।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় যে, তাদের বিমান বিধ্বংসী ব্যবস্থা ইউক্রেনের ১৬টি আনম্যান এরিয়েল ভাইকেল (ইউএভি) বা ড্রোন ধ্বংস করেছে। অন্য ৯টি ইউক্রেনীয় ড্রোন ইলেক্ট্রনিক যুদ্ধের মাধ্যমে ধ্বংস করা হয়। আর এগুলোর ধ্বংসস্তুপ কৃষ্ণ সাগরে গিয়ে পড়েছে। তাই হতাহতের কোন ঘটনা ঘটেনি।
২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল ও একীভূত করে নেয়া হয়েছে। সম্প্রতি ইউক্রেন হামলা জোরদার করেছে। দেশটি বার বার বলেছে, তারা ক্রিমিয়াকে দখল মুক্ত করার পরিকল্পনা করেছে। রোববার সকালে মস্কোয় ইউক্রেনের তিনটি হামলা চালায়। এ সময় একজন আহত ও দুইটি ভবনের ক্ষতি হয়েছে। এ হামলার পর এক ঘন্টার জন্য মস্কোর বিমানবন্দর বন্ধ রাখা হয়।
চলতি মাসে এটি হল মস্কো অঞ্চলে এ ধরণের চতুর্থ হামলার ঘটনা। এবং চলতি সপ্তাহের তৃতীয়। এতে ইউক্রেন যুদ্ধে মস্কোর দুর্বলতার বিষয় প্রকাশ পেয়েছে। দেশটিতে ১৮ মাস ধরে রক্তক্ষয়ী লড়াই চলছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র ও তার ন্যাটো মিত্রদের সহায়তা ছাড়া কিয়েভ সরকারের পক্ষে এ ধরণের হামলা চালানো সম্ভব নয়।
এদিকে ইউক্রেন কর্তৃপক্ষ বলেছে, দেশটির উত্তরপূর্বাঞ্চলের সুমি শহরে রাশিয়ার ক্ষেপনাস্ত্র হামলায় একজন অসামরিক লোক নিহত ও ৫ জন আহত হয়েছে। শনিবার সন্ধ্যেয় এ হামলা হয়। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি