আয়ারল্যান্ডে স্কুল ছাত্রী ২ বান্ধবীর মর্মান্তিক মৃত্যু

ওরা একই স্কুলে পড়তো। ছিল পরস্পরের বেষ্ট ফ্রেন্ড। আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের কিয়া ম্যাকক্যান (১৭) ও তার বান্ধবী দলাভা মোহাম্মাদ (১৬) নাচের ক্লাসে যাওয়ার সময় মোনাগান কাউন্টিতে সড়ক দুর্ঘটনায় পড়ে মারা যায়।

আইরিশ পুলিশ জানায়, মেয়ে দুটি যে মটর গাড়িতে করে যাচ্ছিল সেটি রাস্তা থেকে ছিটকে পড়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলে তারা মারাত্মক আহত হয়। তাদেরকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে তারা মারা যায়। গাড়িতে মোট ৫ জন যাত্রী ছিল। ৬০ বছর বয়সী একজন মহিলা কারটি চালাচ্ছিলেন। ১৮ বছরের আরেকটি মেয়ে ছিলেন গাড়িতে। তিনি সম্ভবত ম্যাকক্যানের বোন। তারাও আহত হয়েছেন কিন্তু মারাত্মক নয়।

খবরে বলা হয়েছে, নিহত দলাভার পরিবার সাত বছর আগে সিরিয়া থেকে আয়ারল্যন্ড আসে। আর ম্যাকক্যান আইরিশ। কর্মকর্তারা দুর্ঘটনার কারণ তদন্ত করছেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

 

Walton Ads