ভেনিশে না যেতে পর্যটকদের প্রতি বাসিন্দাদের আহ্বান

ইতালির পর্যটন শহর ভেনিস। সারা বছরই এই শহরে পর্যটকের ভিড়ে মুখরিত থাকে। পর্যটকদের ভীড়ে শহরটিতে যানজটের সৃষ্টি হয়েছে। শহরটি বাসিন্দারা পর্যটকদের প্রতি বিনীত আবেদন জানিয়ে বলেছেন, অনুগ্রহ করে এ ‘প্রাণহীন শহরে’ আসবেন না।

প্রাচীন শহরটি নানা সমস্যায় জর্জরিত। আবহাওয়া পরিবর্তনে ক্ষতিগ্রস্ত হচ্ছে এর জলাশয় এবং বাসিন্দারা শহরটি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন।

পর্যটকরা শহরটির গ্রান্ড ক্যানালে নৌ বিহার করেন। গত সোমবার ভ্যানিশের বিখ্যাত রিয়াল্টা সেতুতে পর্যটকদের ব্যাপক ভীড় দেখা যায়। এদিনই ইউনেস্কো এ পানি ঘেরা বিশ্ব ঐতিহ্যের এ শহরটিকে বিপন্ন শহরের তালিকায় স্থান দান করে।

অতিরিক্ত পর্যটক আগমন ও জলবায়ু পরিবর্তনের কারণে শহরটিকে এ তালিকাভুক্ত করা হয়েছে। শহরটিতে যেসমস্ত পরিবর্তন ঘটছে তা নিরসন করা আর সম্ভব হবে না বলে মনে করা হচ্ছে।ৎ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের পর্যটক আশলে পার্ক (২৮) বলেন, এটা সত্য ভেনিশে পর্যটকদের ভীড় খুবই বেশি কিন্তু তাই বলে আমরা এখানে অবকাশ যাপনে আসা থেকে বিরত থাকবো না। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

 

 

Walton Ads