২ মাসে ৪৩ হাজার সেনা হারিয়েছে ইউক্রেন : রাশিয়া

 ইউক্রেন গত জুন মাসে রুশ বাহিনীর বিরুদ্ধে দেশটি দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু করে। রাশিয়ার দাবি, কথিত এই পাল্টা আক্রমণে ইউক্রেনের ৪৩ হাজারের বেশি সেনা নিহত হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আহত, ইউক্রেন বা অন্য দেশে হাসপাতালে নেওয়া সেনা, বিদেশি ভাড়াটে সেনা ও দূর থেকে চালানো হামলায় নিহত সেনাদের হিসাব এর অন্তর্ভুক্ত করা হয়নি।  
 রাশিয়ার বলেছে, গত জুন ও জুলাই মাসে যুক্তরাষ্ট্রে তৈরি ৭৬টি এম৭৭৭ কামান ব্যবস্থা হারিয়েছে কিয়েভ। এ সময় ইউক্রেন বাহিনীর সাঁজোয়া যান, ট্যাংকসহ ৪ হাজার ৯০০টি সামরিক যান ধ্বংস হয়েছে। এ ছাড়া ইউক্রেনের সামরিক স্থাপনাসহ আরও অনেক সামরিক ক্ষয়ক্ষতি হয়েছে, যার হিসাব এখানে উল্লেখ করা হয়নি।

ক্রেমলিনের দাবি, যে লক্ষ্য নিয়ে ইউক্রেন তার কথিত পাল্টা সামরিক অভিযান শুরু করেছিল, তা তো পূরণ করতে পারেনি, উল্টো রুশ বাহিনী বিভিন্ন অঞ্চলে আরও অগ্রসর হয়ে নিজেদের অবস্থান সংহত করেছে। এসব অঞ্চলের মধ্যে আছে সাউথ দোনেৎস্ক, বাখমুত ও জাপোরিজিয়া অঞ্চল।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, দোনেৎস্ক, সাউথ দোনেৎস্ক, কুপিয়ানস্ক ও লিমান অঞ্চলকে লক্ষ্য করে ইউক্রেন এখনো হামলার চেষ্টা চালাচ্ছে। ক্রেমলিনের দাবি, গত শুক্রবার থেকে এর আগের ২৪ ঘণ্টায় জাপোরিজিয়ায় ১৩০, সাউথ দোনেৎস্কে ১২০ ও লিমানে ৭০ জন সেনা হারিয়েছে ইউক্রেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  
 
এনবিএস/ওডে/সি

Walton Ads