ফ্রান্স, নাইজেরিয়া, যুক্তরাষ্ট্র ও টোগোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করল নাইজার
নাইজারের সামরিক জান্তা শুক্রবার এ চার দেশের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে। এরমধ্যে নাইজেরিয়া হল প্রতিবেশি দেশ। নাইজেরিয়া এর আগে নাইজারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। নাইজার তার বিদ্যুতের ৭০ শতাংশের জন্য নাইজেরিয়া থেকে আমদানি করে।
নাইজারের অভ্যুত্থানের নেতা জেনারেল আব্দুর রহমান চিয়ানির মুখপাত্র কর্নেল মেজর আমাদু বলেন, অস্বাভাবিক ক্ষমতাধর এ চার দেশের রাষ্ট্রদুতদের কাজ শেষ হয়ে গেছে। টেলিভিশনে তিনি এ খবর জানায়।
গত বৃহস্পতিবার নাইজারের অভ্যুত্থানের নেতারা নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমদ তিনুবুর পাঠানো তার দেশের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকার করেন। নাইজেরিয়ার সাবেক সামরিক প্রেসিডেন্ট জেনারেল আবুবকর আবদুসসালামি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। নাইজেরিয়ার প্রেসিডেন্ট পশ্চিম আফ্রিকার ১৫ দেশে আঞ্চলিক জোট ইকোয়াসের চেয়ারম্যান। এ জোট নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মাদ বাজোমকে পুণর্বহালে সামরিক হস্তক্ষেপ করার হুমকি দিয়েছে।
গত ২৬ জুলাই নাইজারে অভ্যুত্থান ঘটায় প্রেসিডেন্টের গার্ড বাহিনীর প্রধান জেনারেল চিয়ানি। পরে তিনি নিজেকে দেশের সামরিক সরকারের প্রধান ঘোষণা করেছেন।
ক্ষমতাচ্যুত বাজোম ২০২১ সালে নির্বাচনে দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। ১৯৬০ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভের পর এটি ছিল দেশটিতে প্রথম শান্তিপূর্ণ গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের ঘটনা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি