ইকোয়াস হস্তক্ষেপের আশংকায় আকাশ সীমা বন্ধ করে দিল নাইজার জান্তা

পশ্চিম আফ্রিকার ১৫টি দেশে অর্থনৈতিক জোট ইকোয়াস নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মাদ বাজোমকে পুণর্বহাল করার জন্য সামরিক জান্তাকে ৬ আগষ্ট পর্যন্ত চূড়ান্ত সীমা বেঁধে দিয়েছিল। অন্যথায় তারা সামরিক হস্তক্ষেপ করবে বলে হুঁশিয়ার করে দিয়েছিল। গত ২৬ জুলাই নাইজারের সেনাবাহিনীর একাংশ বাজোমকে ক্ষমতাচ্যুত ও বন্দী করে।

নাইজেরিয়ার সামরিক নেতারা রোববার থেকে আকাশ সীমা বন্ধ করার ঘোষণা দিয়ে বলেছে যে, কেউ এটি লংঘন করার চেষ্টা করলে ‘তাৎক্ষণিভাবে পাল্টা কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে’। সামরিক নেতারা এক বিবৃতিতে আরও বলেছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্তু সব ধরণের বিমানের জন্য আকাশসীমা বন্ধ থাকবে।

এদিকে সামরিক অভ্যুত্থানের সমর্থক হাজার হাজার মানুষ রোববার বিকেলে রাজধানী মিয়ামির স্টেডিয়ামে সভাসমাবেশ করেছেন। সেনাবাহিনীর সমর্থনে বিভিন্ন শ্লোগান দেন। তারা নাইজেরিয়ার বর্তমান ক্ষমতাসীন ন্যাশনাল কাউন্সিল ফর সেফগার্ড দ্য হোমল্যান্ড (সিএনএসপি) নেতাদের ছবি এবং রাশিয়ার পতাকা বহন করেন।

নাইজেরিয়ার ১৯৭৪ সালের প্রথম সামরিক অভ্যুত্থানের নেতা সেইনি কাউন্তচের নামে নামকরণ করা স্টেডিয়ামে সমবেত ৩০ হাজার সমর্থকদের স্বাগত জানিয়ে তাদের উদ্দেশে ভাষণে সিএনএসপি জেনারেল মোহাম্মাদ  তোনবাসহ নেতারা ক্ষমতা ছেড়ে দেওয়ার কোন লক্ষণদেখা যায়নি।

ইকোয়াস সেনা প্রধানরা শুক্রবার নাইজারের সংকট নিরসনে একটি সামরিক হস্তক্ষেপ পরিকল্পনা গ্রহণ করেছেন। ২০২০ সাল থেকে অঞ্চলটির কয়েকটি দেশে সামরিক অভ্যূত্থান ঘটেছে যার সর্বশেষটি ঘটে নাইজারে। তবে ইকোয়াস কমিশনার আব্দেল ফাতাহ মুসা বলেছেন, ‘আমরা চাই কূটনীতি কাজ করুক।  আমরা তাদেরকে (নাইজারের জান্তা) বিষয়টি জানিয়েছি। তারা যা করেছে তার পরিবতন করতে আমরা তাদেরকে সব সুযোগই কাজে লাগানোর সুযোগ দিয়েছি। তবে তিনি সতর্ক করে দেন যে, তবে হস্তক্ষেপের সব কিছু ঠিক করা হয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  

এনবিএস/ওডে/সি

Walton Ads