পাকিস্তানে চিনা প্রকৌশলীদের কনভয়ে জঙ্গি হামলা, পুলিশের পাল্টা গুলিতে আহত দুই জঙ্গি

গোয়াদর বন্দরে কাজ করতে যাওয়া চিনা প্রকৌশলীদের কনভয়ে হামলা চালাল জঙ্গিরা। এই হামলায় প্রকৌশলীরা প্রাণে বেঁচে গেছেন, তবে পুলিশের পাল্টা জবাবে দুই জঙ্গির মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, প্রতি দিনের মতো রোববার বেলুচিস্তানের গোয়াদর বন্দরের দিকে যাচ্ছিলেন এক দল ইঞ্জিনিয়ার। ফকির সেতুর কাছে আসতেই ওই কনভয় লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। কনভয়ের সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা তৎপরতার সঙ্গে সেই হামলার জবাব দেন। দু’পক্ষের গুলির লড়াইয়ে দুই জঙ্গির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুই নিরাপত্তারক্ষীও। পুলিশ জানিয়েছে, এই সংঘর্ষে আহত হয়েছে বেশ কয়েক জন জঙ্গিও। যদিও সেই অবস্থাতেই পালিয়ে যায় তারা। পলাতক জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন।

এই হামলার দায় স্বীকার করেছে বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। তাদের দাবি, বেলুচিস্তানে চীনের অর্থে যে উন্নয়নের কাজ হচ্ছে, তাতে সাধারণ মানুষের কোনও উপকার হবে না। এক বিবৃতি জারি করে বিএলএ জানিয়েছে, গোয়াদরে চিনা প্রকৌশলীদের উপর হামলা চালিয়েছে বিএলএ মজিদ ব্রিগেড। আগামী দিনে আরও হামলা চালানো হবে। এই প্রথম নয়, এর আগেও এই প্রকল্পে হামলা চালানোর অভিযোগ উঠেছে বিএলএ-র বিরুদ্ধে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি
  

Walton Ads