টুইটারে বিতর্কিত পোস্ট, এবার প্রিয়াংকা গান্ধীর বিরুদ্ধে মামলা

মোদি পদবি’ মামলায় রাহুল গান্ধীর বিপত্তি এখনও পুরোপুরি কাটেনি। এরই মধ্যে  টুইটারে বিতর্কিত পোস্ট করে এবার মামলার মুখে পড়লেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বোন প্রিয়াংকা গান্ধী। 

কিছুদিন আগে থেকেই মধ্যপ্রদেশে বিজেপির বিরুদ্ধে ৫০ শতাংশ কমিশন নিয়ে সরকারি কাজ করানোর অভিযোগ তুলে আসছিল কংগ্রেস। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি চিঠি ভাইরাল হয়। জ্ঞানেন্দ্র আবেস্তি নামের এক ব্যক্তির লেখা ওই চিঠিতে দাবি করা হয়েছে, মধ্যপ্রদেশে যে কোনও সরকারি কাজ করতে হলে ঠিকাদারদের ৫০ শতাংশ কমিশন দিতে হয়। সেই চিঠিটির ছবি টুইট করেন প্রিয়াঙ্কা। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথও ছবিটি শেয়ার করেন।

বিজেপির অভিযোগ ওই চিঠিটি ভুয়া। এই অভিযোগেরও কোনও সারবত্তা নেই। জ্ঞানেন্দ্র আবেস্তি নামের ওই ব্যক্তির বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে। ওই চিঠি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় প্রিয়াঙ্কা গান্ধী এবং কমল নাথের বিরুদ্ধে ভুয়া খবর প্রচারের অভিযোগ আনা হয়েছে। মামলা করা হয়েছে প্রিয়াঙ্কাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলারদের বিরুদ্ধেও।মধ্যপ্রদেশের অন্তত ৪১টি জায়গায় মামলা দায়ের করেছে।

কংগ্রেস নেতা রসিদ আলভির দাবি, আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে ভয় পাচ্ছে।  তিনি 'মধ্যপ্রদেশে লাগাতার দুর্নীতি হচ্ছে। যদি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর দুর্নীতির প্রমাণের প্রয়োজন হয়, তাহলে দু-তিন মাস অপেক্ষা করুন। কংগ্রেস সরকার আসবে। তখন তাদের প্রমাণ দেওয়া হবে এবং এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।' তাঁর দাবি, ' বিজেপি ভয় পাচ্ছে রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধীকে। তাই এসব করছে।'

বিজেপি’র দাবি, মিথ্যা কথা বলে রাজ্যের সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চাইছেন প্রিয়াঙ্কা গান্ধী এবং কমল নাথ। 

পুলিশ জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ৪২০ এবং ৪৬৯ ধারায় প্রিয়াঙ্কা গান্ধী সহ অন্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ইন্দোরের সংযোগীতাগঞ্জ থানায় বিজেপি-র আইনি সেলের আহ্বায়ক নিমেষ পাঠক একটি মামলা দায়ের করেন।

এদিকে, কমল নাথ বলেন, 'কমিশন রাজের কথা বলায় প্রিয়াঙ্কা গান্ধী, জয়রাম রমেশ এবং আমার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। কিন্তু দুর্নীতির অভিযোগের তদন্ত করতে পারেনা তারা।'সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads