পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১ শ্রমিক
স্থানীয় কর্মকর্তারা জানান, ওয়াজিরিস্তানে রাস্তার পাশে পেঁতে রাখা (আইইডি) বিস্ফোরণে তারা নিহত হয়।
পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার সামাজিক মাধ্যমে জানিয়েছেন, রাজধানী ইসলামাবাদ থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের উত্তর ওয়াজিরিস্তানের শাওয়াল উপত্যকায় হামলা হয়।
খাইবার পাখতুনখোওয়া প্রদেশের নিরাপত্তা ও পুলিশ কর্মকর্তারা বলেছেন, আফগান সীমান্তের কাছে একটি নির্মাণ প্রকল্পে যাওয়ার পথে শ্রমিকদের বহনকারী ট্রাকটিতে বিস্ফোরণ হয়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি