অস্থায়ী সঙ্গী খুঁজছেন চীনের তরুণ-তরুণীরা
চীনে তরুণ-তরুণীদের মধ্যে নতুন এক ট্রেন্ড চালু হয়েছে। তারা স্থানীয় সম্পর্কে জটিলতা এড়াতে অস্থায়ী সম্পর্কের দিকে ঝুঁকছে। তারা এখন এমন সঙ্গীকে পেতে চাইছেন, যার সঙ্গে চিন্তাভাবনা মিলে যাবে।
অস্থায়ী সম্পর্ক তৈরির জন্য চীনের তরুণ-তরুণীরা সামাজিক যোগাযোগমাধ্যম জিয়াওহংশুকে বেছে নিয়েছেন। তারা মূলত খাবার, গেমিং, ফিটনেস, ভ্রমণ, কৃষিকাজ, চ্যাটিং ও গান শুনতে আগ্রহী ব্যক্তিদের খোঁজ করেন। এসব সঙ্গীর মুখোমুখি হওয়া আবশ্যক নয়।
এ বিষয়ে এক তরুণ বলেছেন, আমি সত্যিই খুব একা, কারো সঙ্গে মিশতেও পছন্দ করি না। তবে আশা করি, এমন একজন অপরিচিত ব্যক্তি আসবে, যে আমার জীবনে প্রবেশ করবে না। কিন্তু আমাকে একা সিনেমা দেখা বা একা একা আর খেতে দেবে না।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি