পুরোনো জিনিস ব্যবহারের দিকে থেকে প্রথম অস্ট্রেলিয়া

পুরোনো কাপড় থেকে শুরু করে পুরোনো জিনিস ক্রয় করে ব্যবহারের দিক থেকে বিশ্বে এক নম্বর দেশ অস্ট্রেলিয়া তার পরেই রয়েছে ভারত। এই পরিসংখ্যান টুইটারে প্রকাশ করেছে বিশ্ব পরিসংখ্যান নামের একটি সাইট।

অস্ট্রেলিয়ার ৬২ শতাংশ মানুষ পুরোনো জিনিস ব্যবহার করে। ভারতের ৬০ শতাংশ। আর সবচেয়ে কম পুরোনো জিসিন ব্যবহার করে দক্ষিণ কোরিয়ার মানুষ। সেখানকার ৩৬ শতাংশ মানুষ পুরোনো জিনিস ব্যবহার করে।

দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের পুরোনো জিনিসি ব্যবহারের হিসাব প্রকাশ করা হলেও বাংলাদেশ, পাকিস্তান বা অন্যদেশগুলোর পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।

বিশ্বের অন্যান্য দেশের মধ্যে যুক্তরাষ্ট্রের ৫৯ শতাংশ মানুষ পুরোনো জিনিস ব্যবহার করে। ফিনল্যান্ড, যুক্তরাজ্যের একই সংখ্যক মানুষ বাজার থেকে পুরোনো জিনিস ক্রয় করে ব্যবহার করে।

ফ্রান্সের ৫৮ ভাগ মানুষ পুরোনো জিনিস ক্রয় করে, নেদার ল্যান্ডের ৫৫, চীনের ৫৪ ভাগ, সুইডেনের ৫৪ ও কানাডার ৫৩ শতাংশ মানুষ পুরোনো জিনিস ব্যবহার করে। এমধ্যে ইতালির ৪০ ভাগ মানুষ পুরোনো জিনিস ব্যবহার করে। স্পেনের ৪৫ ভাগ মানুষ ব্যবহার করে পুরোনো জিনিস। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

 

Walton Ads