পশ্চিম তীরে ২ শতাধিক ফিলিস্তিনি, ৩০ ইসরায়েলি নিহত: জাতিসংঘ

সোমবার জাতিসংঘের মধ্যপ্রাচ্য দূত টর ওয়েনেসল্যান্ড নিরাপত্তা পরিষদকে চলতি বছরের হিসাব দিতে গিয়ে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ২০০৫ সালের পর সহিংস ঘটনায় এতো বেশি সংখ্যক এ বছরই মারা গেল।

মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় জাতিসংঘের বিশেষ সমন্বয়ক বলেছেন, ক্রমবর্ধমান সহিংসতার মধ্যে ফিলিস্তিনি এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়ে অগ্রগতির ক্ষেত্রে সহিংসতা বাধা হয়ে উঠেছে।

টর বলেন, ফিলিস্তিনি ও ইসরায়েলি হত্যা ও জখম প্রতিদিনের সহিংসতার অংশ হয়ে উঠেছে। এমনকি আমার এই ব্রিফিংয়ের আগেই পশ্চিম তীরে গুলিবিদ্ধ হয়ে একজন ইসরায়েলি নিহত হয়েছেন।

টর আরও বলেন, যদিও ইসরায়েলি এবং ফিলিস্তিনিরা বর্তমান পরিস্থিতি স্থিতিশীল করার জন্য কিছু পদক্ষেপ নিয়েছে। কিন্তু এসব একতরফা পদক্ষেপগুলো দুই দেশের শত্রুতা আরও বাড়িয়েছে।

মূলত তিনি তার কথায় অবৈধ ইসরায়েলি বসতিগুলো অবিচ্ছিন্ন সম্প্রসারণ, ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংস, ফিলিস্তিনি প্রশাসনিক ও পুলিশের নিয়ন্ত্রণে অধিকৃত পশ্চিম তীরের এলাকায় ইসরায়েলি বাহিনীর অভিযান এবং ফিলিস্তিনি গ্রামগুলোতে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের আক্রমণের দিকে ইঙ্গিত করেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

 

Walton Ads