পাকিস্তানে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ৬ সেনা, ৪ সন্ত্রাসী নিহত

মঙ্গলবার স্থানীয় সময় সকালের দিকে এই গোলাগুলির ঘটনা ঘটেছে বলে পাকিস্তানের সামরিক বাহিনী আইএসপিআরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এই গোলাগুলিতে কোন জঙ্গিগোষ্ঠী জড়িত আছে কিনা তা জানা যায়নি। কারণ তাৎক্ষণিকভাবে কোনও গোষ্ঠীও এই গোলাগুলিতে জড়িত থাকার দায় স্বীকার করেনি।

জঙ্গিদের সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনীর গোলাগুলির এই ঘটনা ঘটেছে দেশটির নর্থ ওয়াজিরিস্তান জেলায়। পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, তীব্র গুলি বিনিময়ের সময় বীরত্বের সঙ্গে লড়াই করে ছয় সাহসী সেনা মারা গেছেন।

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ওয়াজিরিস্তান জেলার অবস্থান। এই জেলাটি পাকিস্তানের স্থানীয় জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থলে রূপ নিয়েছে। সেখানকার স্থানীয় জঙ্গিগোষ্ঠীর সদস্যরা দীর্ঘদিন ধরে পাকিস্তানের সরকার ও আফগানিস্তানের তালেবানদের বিরুদ্ধে লড়াই করে আসছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads