ডলারের আধিপত্যের অবসান হবে, আগামী বছর ব্রিকস সম্মেলন রাশিয়ায়: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমের পুতিন বলেছেন,  ব্রিকসের সদস্য দেশগুলোর মধ্যে মার্কিন ডলারের ব্যবহার বাতিল একটি অনিবার্য প্রক্রিয়া। আন্তর্জাতিক এই জোটের সদস্য দেশগুলোর অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে দ্রুতই ডলারের ব্যবহার বাতিল হয়ে যাবে।

 প্রেসিডেন্ট পুতিন বলেন, ডলারের ব্যবহার বাতিলের প্রশ্নে একটি ভারসাম্যপূর্ণ অনিবার্য প্রক্রিয়া ক্রমেই জোরদার হয়ে উঠেছে এবং সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক লেনদেনের ক্ষেত্রে একটি সুন্দর পদ্ধতি তৈরির প্রচেষ্টা চলছে। এই পদ্ধতির মাধ্যমে অর্থব্যবস্থার নিয়ন্ত্রণও করা হবে।

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ব্রিক্সের বাণিজ্য ফোরামে দেয়া বক্তৃতায় রাশিয়ার প্রেসিডেন্ট এসব কথা বলেন। ভিডিও লিংকের মাধ্যমে তিনি বাণিজ্য ফোরামে ঘোষণা দেন আগামী বছর ব্রিকস সম্মেলন হবে তার দেশে।

প্রেসিডেন্ট পুতিন বলেন, গত বছর ব্রিকসভুক্ত দেশগুলোর মধ্যে মাত্র শতকরা ২৮ ভাগ লেনদেন হয়েছে মার্কিন ডলারে। এর সদস্য দেশ হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। বিশ্বের মোট জনসংখ্যার ৪২ ভাগ এই পাঁচটি দেশে বসবাস করে এবং মোট ভূখণ্ডের ২৭ ভাগের অধিকারী ব্রিকসভুক্ত দেশগুলো। একই সাথে বিশ্বের মোট সম্পদের ২৭ ভাগ এই দেশগুলোর মালিকানায় রয়েছে।

রুশ প্রেসিডেন্ট বলেন, যদি ক্রয় ক্ষমতা সমতা দ্বারা পরিমাপ করা হয়, ব্রিকস ইতিমধ্যেই সাতটি শীর্ষস্থানীয় শিল্পোন্নত দেশগুলির গ্রুপকে ছাড়িয়ে গেছে - যা জি সেভেন গ্রুপের দেশগুলোর তুলনায় ৩০% এর তুলনায় বিশ্ব অর্থনীতির ৩১%।

পুতিন বলেন, গত ১০ বছরে ব্রিকস সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক বিনিয়োগ ছয় গুণ বেড়েছে। বিশ্ব অর্থনীতিতে তাদের মোট বিনিয়োগ দ্বিগুণ হয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

 

Walton Ads