ট্রাফিক আইন না মানায় কানাডার অর্থমন্ত্রীকে জরিমানা
নির্ধারিত গতিসীমার চেয়ে অতিরিক্ত গতিতে (স্পিডিং) গাড়ি চালিয়ে অর্থদণ্ড দিলেন কানাডার ডেপুটি প্রাইম মিনিস্টার ও অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড।
নিজের গ্রামের বাড়ি আলবার্টার গ্র্যান্ড প্রেইরি এবং পিস রিভার এলাকায় তিনি ঘণ্টায় ১৩২ কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছিলেন। ওই রাস্তার সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় ১১০ কিলোমিটার। স্পিডিং করার দায়ে পুলিশ তার গাড়ি থামায় এবং ২৭৩ ডলারের একটি টিকেট ধরিয়ে দেয়।
অর্থমন্ত্রীর দপ্তর থেকে জরিমানার বিষয়টি স্বীকার করা হয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি