প্রিগোজিনের মৃত্যুর খবর নিয়ে গণমাধ্যমে নাটকীয়তা
স্কোর উত্তরাঞ্চলে বুধবার জেট বিমানটি বিধ্বস্ত হওয়ার পর জানা যায়, নিহত ১০ জনের মধ্যে রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন রয়েছেন। তবে রুশ সংবাদমাধ্যমসহ বিশ্বের বেশ কিছু গণমাধ্যম তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলতে পারছিলো না। বিমানটির যাত্রী তালিকায় ওয়াগনারের নাম থাকলেও তিনি শেষ পর্যন্ত বিমানে চড়েছিলেন কি না, সেটি নিয়ে তৈরি হয় নানান গুঞ্জন।
বিবিসিসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো প্রথমে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে প্রিগোজিন নিহত হওয়ার খবর দিয়েছিল। পরবর্তীতে রাশিয়া কর্তৃপক্ষের বরাত দিয়ে বিধ্বস্ত উড়োজাহাজের যাত্রীদের তালিকায় প্রিগোজিনের নাম থাকার কথা উল্লেখ করে।
পশ্চিমা গণমাধ্যমগুলোতে দাবি করা হয়, রাশিয়ার মতো দেশে একটি প্রাইভেট বিমান দুর্ঘটনার খবর দ্রুত মিডিয়ায় ছড়িয়ে পড়া এবং সঙ্গে সঙ্গে যাত্রীতালিকা বের করার মতো জটিল কাজগুলো এতো দ্রুত সামনে আনার পেছনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে।
তবে সকল জল্পনা কল্পনা ছাপিয়ে বুধবার ওই বিমান বিধ্বস্তের ঘটনায় প্রিগোজিনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সি। তারা জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বিমানটিতে মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ যাচ্ছিলেনর ওয়াগনার প্রধান প্রিগোজিন।
জরুরি পরিষেবার বরাত দিয়ে সংবাদসংস্থা ইন্টারফ্যাক্স বলছে, ঘটনাস্থল থেকে বিধ্বস্ত বিমানের ১০ আরোহীর লাশ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে।
ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সির প্রকাশিত যাত্রী তালিকায় রয়েছে ওয়াগনার গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা ও কমান্ডার ত্রিমিদি উটকিনের নাম। বিমান দুর্ঘটনায় তারও নিহতের খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
এর আগে ওয়াগনার গ্রুপের সাথে সম্পৃক্ত গ্রে জোন নামে একটি টেলিগ্রাম চ্যানেলেও প্রিগোজিনের নিহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চ্যানেলটি থেকে আরও বলা হয়েছে, মস্কোর উত্তরের একটি এলাকায় আকাশ প্রতিরক্ষাব্যবস্থার গুলিবর্ষণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে।
প্রিগোজিনের মারা যাওয়ার খবর নিশ্চিত হওয়ার পর পশ্চিমা মিডিয়া যে ষড়যন্ত্রের আভাস দিয়েছে, তাতে ইঙ্গিত করা হয়েছে রুশ সামরিক নেতৃত্বের বিরুদ্ধে তার সেই বিদ্রোহের দিকে। এতে করে ধারণা করা যায়, অনেকেই হয়তো মনে করেন, পুতিনের প্রতিশোধের আগুনেই প্রাণ হারালেন ওয়াগনার প্রধান।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি