প্রিগোজিনের বিমানের ভগ্নস্তুপ থেকে ১০ মৃতদেহ, ফ্লাইট রেকর্ডার উদ্ধার
তদন্তকারীরা জানিয়েছেন, মৃতদেহগুলো শনাক্ত করতে জেনেটিক পরীক্ষা করা হচ্ছে। বুধবার মস্কোর উত্তরে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটিতে পেতে রাখা বোমা বা ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়েছে, এমন জল্পনা ডালপালা মেলেছে।
ক্রেমলিন প্রিগোজিনকে হত্যার নির্দেশ দিয়েছিল, এমন দাবি ‘পুরোপুরি মিথ্যা’ বলে বিবিসিকে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ। এক সময় পুতিনের খুবই ঘনিষ্ঠজনদের একজন ছিলেন প্রিগোজিন। তার ডাক নাম ছিল ‘পুতিনস শেফ’।
প্রেসিডেন্ট পুতিন মাত্র ২৪ ঘণ্টা স্থায়ী ওই বিদ্রোহকে বর্ণনা করেন ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে। মস্কোতে প্রিগোজিনের সুদিন যে শেষ হয়ে গেছে, তা স্পষ্ট হয়ে গিয়েছিল সেদিনই।
এমব্রায়ার লিগ্যাসি ৬০০ জেট বিমানটির আরোহীদের মধ্যে ওয়াগনার প্রধান প্রিগোজিন ও তার প্রধান সহচর দিমিত্রি ইউতকিনের পাশাপাশি আরও পাঁচ যাত্রী ও তিন ক্রু ছিলেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি