চব্বিশ ঘন্টায় ইউক্রেনের ৭৩টি ড্রোন হামলা রুখে দেওয়ার দাবি রাশিয়ার

৩২তম স্বাধীনতা দিবস উদযাপনের পর এই ড্রোন হামলা চালায় ইউক্রেন।

এক বিবৃতিতে শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই ড্রোন ছাড়াও পাঁচটি হিমার্স ক্ষেপণাস্ত্র, দু’টি এসইউ-২৫ যুদ্ধবিমান এবং বিপুল পরিমাণ গোলাবারুদ ধ্বংস করা হয়েছে।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি রাডার-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং একটি এস-২০০ ক্ষেপণাস্ত্রও ধ্বংস করেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কভ বলেছেন, রাশিয়ার নৌবাহিনী ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ব্যবহৃত একটি বন্দর অবকাঠামোয় হামলা চালিয়েছে।

মুখপাত্র ইগোর কোনাশেঙ্কভ বলেন, ঝাপোরিজ্জিয়া ফ্রন্টলাইনে, মার্কিন তৈরি দুটি ইউএস ব্র্যাডলি পদাতিক ফাইটিং যান, দুটি স্ট্রাইকার সাঁজোয়া বাহন, চারটি গাড়ি, তিনটি এম৭৭৭ আর্টিলারি সিস্টেম এবং দুটি ব্রিটিশ এফএইচ-৭০ হাউইটজারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, এছাড়া দোনেস্ক অঞ্চলে একটি ট্যাঙ্ক, দুটি সাঁজোয়া কর্মী বাহক, দুটি অন্য যান, দুটি ডি-২০ হাউইটজার এবং একটি পোলিশ স্ব-চালিত ক্র্যাব বন্দুক ধ্বংস করা হয়েছে। খেরসনেও রাশিয়ার হামলায় ইউক্রেনের তিনটি সাঁজোয়া যান ও একটি ইউএস এম৭৭৭ সিস্টেম ধ্বংস হয়েছে।

রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের এক ডজনেরও বেশি আক্রমণ প্রতিহত করেছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

 

Walton Ads