ঋষি সুনাকের স্বস্ত্রীক ছবিটিকে দিনের প্রধান ছবি বলছেন অনেকেই

 সকালে দিল্লীর অকসর ধাম মন্দিরে পূজা দিতে যান ঋষি সুনাক ও তার স্ত্রী আকশাতা মূর্তি। 

এ সময় বৃষ্টি হচ্ছিল। লাল ছাতার নীচে খালি পায়ে স্ত্রীকে জড়িয়ে ধরে হাঁটছিলেন ঋষি। 

ভারতীয় এনডিটিভির সাবেক সাংবাদিক নিধি রাজন এক্সে লিখেন আজকের দিনের সেরা ছবি। এর পর অনেক সাংবাদিক ও বিশিষ্ট জন ছবিটির তারিফ করে একই কথা বলেন।

ঋষি ইতিমদ্যেই সংবাদ মাধ্যমে জানিয়েছেন ভারতের সর্বত্র তিনি নিজেকে ভারতের জামাই বলে সম্মানিত হচ্ছেন। এটি তাকে খুব আনন্দ দিচ্ছে। উল্লেখ্য, ঋষির স্ত্রী ভারতীয়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads