সাঁজোয়া ট্রেনে রাশিয়ার পথে উত্তর কোরিয়ার কিম 

সোমবার তাকে রাশিয়ার পথে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে নিজস্ব ট্রেনে দেখা গেছে। ভ্লাডিভস্টকে তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করবেন। চলমান ইউক্রেন যুদ্ধে মস্কোকে অস্ত্র সরবরাহের বিষয়ে তাদের মধ্যে আলোচনা হতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। 

ক্রেমলিন জানিয়েছে, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন আগামি কয়েকদিনের মধ্যে রাশিয়া সফরে আসছেন। রুশ প্রেসিডেন্ট পুতিন বর্তমানে ভ্লাডিভস্টক সফরে রয়েছেন। 

কিম জং উনের পূর্বপরিকল্পিত রুশ সফর ঘিরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মধ্যে অস্থিরতা বিরাজ করছে। ওয়াশিংটনের শঙ্কা, কিম জং উন ও পুতিনের বৈঠকে অস্ত্র কেনা-বেচার বিষয়টি উঠে আসতে পারে।

এতে ইউক্রেন যুদ্ধে মস্কোকে সহযোগিতার জন্য অস্ত্র সরবারাহের জন্য রাজি হতে পারে পিয়ংইয়ং। শুধু মার্কিন শিবিরকে বিপাকে ফেলতেই নয়, তাদের এই সফরের ফলে গোটা ইউরোপ ও পূর্ব এশিয়ায় অস্ত্র প্রতিযোগিতা ফের আশঙ্কাজনকভাবে বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

মস্কোর অত্যাধুনিক স্যাটেলাইট প্রযুক্তি ও পরমাণু শক্তি চালিত সাবমেরিনের বদলে কিম রাশিয়ায় কামান, গোলা ও ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাতে পারেন।

মস্কো ও পিয়ংইয়ংয়ের সামরিক সম্পর্ক নিয়ে এর আগে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads