মে মাসের মধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইইউ’র দেশগুলো: বরেল

ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোর বেশিরভাগই মে মাস শেষ হওয়ার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বরেল সোমবার সৌদি রাজধানী রিয়াদে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। 

বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ সম্মেলন চলছে সৌদি আরবের রাজধানী রিয়াদে। ইইউ প্রতিনিধি হিসেবে সেই সম্মেলনে যোগ দেন বরেল।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্য স্পেন, আয়ারল্যান্ড, মাল্টা এবং স্লোভেনিয়া এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে। গত মার্চ মাসেই এই তিনটি দেশ জানিয়েছিল, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে কাজ করছে তারা।

এই সংবাদের প্রতিক্রিয়ায় সে সময় ইসরায়েলের রক্তপিপাসু প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছিলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া  হবে ‘সন্ত্রাসের জন্য পুরস্কার ঘোষণা’র শামিল।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads