ইসরায়েলে বোমার চালান স্থগিতের সিদ্ধান্তকে হাল্কা করে দেখছেন মার্কিন রাষ্ট্রদূত
ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জ্যাকব লিউ সম্প্রতি বিপুল ভয়াবহ বিধ্বংসি বোমার চালান স্থগিত করার বিষয়ে এমন মন্তব্য করেন।
তিনি বলেন, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ভারী বোমা বোমার চালান স্থগিত করলেও গাজায় ইসরায়েলের হামলার বিষয় পর্যালোচনা করার পর ইসরায়েলকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
জ্যাকব লিউ ইসরায়েলি গণমাধ্যমকে বলেন, ‘আমরা ইসরায়েলকে বিপুল পরিমান সামরিক সহায়তা দিয়ে আসছি। ৭ অক্টোবরের আগেও তা দেয়া হতো। আর ৭ অক্টোবর থেকে তা ব্যাপকভাবে বাড়ানো হয়েছে।’
তিনি বলেন, ‘গাজায় ইসরায়েলি হামলা পর্যালোচনার পর পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা অব্যাহত থাকবে। তাই বোমার মাত্র একটি চালান স্থগিত করার বিষয়টিকে আপনাদেরকে ব্যাপক প্রেক্ষাপটে খতিয়ে দেখতে হবে।
জ্যাকব লিউ বলেন, মূল্যায়নে দেখা গেছে, মার্কিন অস্ত্র ইসরায়েল যেভাবে ব্যবহার করেছে তা হয়ত আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না। তবে তাতে যে আইন লংঘিত হয়েছে তা চিহ্নিত করা যায়নি। এ কারণে চলমান সামরিক সহায়তা দান বন্ধ হবে না।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি