গাজায় আরো ৪ সাংবাদিক নিহত

বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে গাজার মিডিয়া অফিস। এক বিবৃতিতে মিডিয়া অফিস জানিয়েছে,  নিহতরা হলেন - হাইল আল-নাজ্জার (আল-আকসা মিডিয়া নেটওয়ার্কের একজন ভিডিও সম্পাদক), প্যালেস্টাইন পোস্ট ওয়েবসাইটের একজন ফটো সাংবাদিক মাহমুদ জাহজহ, কানান ল্যান্ড ওয়েবসাইট এবং ফিলিস্তিন মিডিয়া ফাউন্ডেশনের একজন ফটো সাংবাদিক মোয়াথ মুস্তাফা আল-গেফারি এবং আমিনা মাহমুদ হামিদ। একটি অনুষ্ঠান উপস্থাপক এবং বিভিন্ন মিডিয়া আউটলেটের সম্পাদক পরিচিত ছিলেন হামিদ।  

বার্তা সংস্থা ইয়েনি সাফাক জানিয়েছে, তারা নিহত হয়েছেন উপত্যকায় ইসরায়েলের চলমান বিমান হামলায়। নিহত চার সাংবাদিকের মধ্যে একজন নারীও রয়েছেন। গাজার মিডিয়া অফিস নিহতদের জন্য শোক প্রকাশ করে একটি বিবৃতিও দিয়েছে। 

মিডিয়া অফিস জানিয়েছে, ৭ অক্টোবর হামাস-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গত ২২৩ দিনে গাজায় ১৪৭ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। 

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে শিগগিরই যুদ্ধবিরতির রেজ্যুলেশন পাস হলেও গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা থেমে নেই বলে মন্তব্য করেছে ইয়েনি সাফাক। 

সানের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে ‘গণহত্যার’ অভিযোগ রয়েছে। আদালত তেল আবিবকে তার বাহিনীকে গণহত্যার কাজ না করার নিশ্চতা দিতে এবং গাজার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads