ইসরায়েলের বিমানঘাঁটিতে হিজবুল্লাহ’র ৬০টি ক্ষেপণাস্ত্র রকেট নিক্ষেপ
হিজবুল্লাহ একটি বিবৃতিতে বিলেছে, বৃহস্পতিবার উত্তর ইসরায়েলের লোয়ার গ্যালিলি সেনা এবং বিমানঘাঁটি লক্ষ্য করে ওই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
তবে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ রকেটকেই ধ্বংস করে দেয় বলে তেল আবিবের দাবি।
ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার জানায়, লেবাননের যে জায়গা থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, সেই জায়গা লক্ষ্য করে ‘প্রত্যাঘাত’ করা হয়েছে। তবে হামলা এবং পাল্টা হামলা, দু’টি ক্ষেত্রেই ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি