জাবালিয়া ও রাফাহতে এগুচ্ছে ইসরায়েলি বাহিনী, চলছে প্রচণ্ড লড়াই
হামাস বলেছে, রাফাহ ও গাজার অন্যান্য অঞ্চলে ইসরায়েলের স্থল হামলা চলছে। এ যুদ্ধ যতদিন চলুক না কেন, আমরা তার জন্য প্রস্তত রয়েছি।
ইসরায়েলের হামলার হাত থেকে বাঁচতে রাফাহ সাড়ে ৬ লাখ মানুষ অন্যত্র পালিয়ে গেছেন। উত্তর গাজা থেকে পালিয়েছেন আরও এক লাখ।
ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা জাবালিয়া, উত্তর গাজা ও রাফাহ’র দক্ষিণে হানাদার ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। সেখানে দু’পক্ষের মধ্যে প্রচণ্ড লড়াই চলছে।
অধিকৃত পশ্চিম তীরে প্রচণ্ড লড়াই শুরু হয়েছে। সেখানকার জেনিন উদ্বাস্তু শিবিরে বিরল ইসরায়েলি বিমান হামলায় ইসলামিক জিহাদের কমান্ডার ইসলাম খামাইসা নিহত এবং অপর ৮ জন আহত হয়েছেন।
গত ৭ অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৩৫,৩০৩ জন ফিলিস্তিনি নিহত এবং ৭৯,২৬১ জন আহত হয়েছেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি