গাজায় সুড়ঙ্গ থেকে  তিন জিম্মির মরদেহ উদ্ধার 

গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া থেকে তিন জিম্মির মরদেহ উদ্ধার করেছে দখলদার ইসরায়েলের সেনাবাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী শুক্রবার এ কথা জানিয়েছে। 

ইসরায়েলি বাহিনী দাবি করছে, গত ৭ অক্টোবর নোভা মিউজিক ফ্যাস্টিভালে এই তিন জিম্মি নিহত হয়েছিলেন। এরপর তাদের মরদেহ গাজায় নিয়ে যাওয়া হয়। উদ্ধারকৃত মরদেহগুলো হল  শানি লোক, অমিত বুসকিলা ওইজহাক গেলেরেন্তার।

ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মরদেহগুলো একটি সুড়ঙ্গের ভেতরে পাওয়া যায়। সেখান থেকে সেনার তাদের মরদেহগুলো উদ্ধার করে। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালান হামাসের যোদ্ধারা। সে সময় গাজার সীমানা বেড়ার কাছে চলছিল নোভা মিউজিক ফেস্টিভাল। 

ওইদিন হামাসের আল-আকসা তুফান অভিযানে ১১ হাজার ৩৯ ইসরায়েলি নিহত এবং প্রায় আড়াইশ জিম্মি হিসেবে আটক হয়। ওইদিন থেকেই গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল যাতে এ পর্যন্তু অন্তত ৩৫ হাজার ৩০৩ ফিলিস্তিনি নিহত এবং ৭৯ হাজার ৬১ জন আহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads