গাজায় দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত হামাস: আবু উবায়দ

গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের তৎপরতার মধ্যেই সেখানে দীর্ঘমেয়াদে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। হামাসে সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা। 

শুক্রবার এক ভিডিওবার্তায় আবু উবায়দা বলেন, ‘আমাদের জনগণের ওপর গত কয়েক মাস ধরে যে নির্মম আগ্রাসন চলছে, তা বন্ধের জন্য আমরা পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে শত্রুদের সঙ্গে গাজায় দীর্ঘমেয়াদে লড়াই চালিয়ে যেতেও আমরা প্রস্তুত রয়েছি।’ 

গাজার উত্তরাঞ্চল এবং দক্ষিণের রাফাহতে ইসরায়েলি বাহিনীর সঙ্গে প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে প্রচন্ড লড়াই চলার মধ্যে হামাস মুখপাত্রের এই নতুন ভিডিও বার্তা প্রকাশিত হল।

গত ৭ অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় গাজায় আগ্রাসন ও গণহত্যা চালিয়ে যাচ্ছে। শনিবার (১৯ মে) ইসরায়েলি হামলার ২২৫তম। এপর্যন্ত ইসরায়েলি হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় অন্তত ৩৫,৩০৩ জন ফিলিস্তিনি নিহত এবং ৭৯,২৬১ জন আহত হয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads