টেক্সাসের হিউস্টনে ঝড়ে মৃত বেড়ে ৭
হিউস্টনে বৃহস্পতিবার ১শ’মাইল গতিতে বয়ে যাওয়া ঝড়সহ ভারী বৃষ্টিপাত হয়। এতে অনেক ঘরবাড়ির জানালার কাঁচ ও গাছপালা ভেঙ্গে পড়ে এবং বিদ্যুতের লাইন উপড়ে যায়।
এরআগে হিউস্টনের মেয়র জন হুইটমায়ার বৃহস্পতিবার ঝড়ে চারজনের মৃত্যুর কথা জানিয়েছিলেন।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শুক্রবার হিউস্টনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল এবং একেবারে অত্যাবশ্যকীয় নয় এমন কর্মীদের ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি